Saudi Arabia To Bangladesh Money Transfer Rate Today

Remittance Rate Banner
Last Updated: Loading...
Bank / Service Exchange Payout Rate (1 SAR) 100 SAR 1,000 SAR Fee Transfer Time
Fetching live data from Google Sheet...
Remittance Calculator
Base Amount: BDT 0.00
Govt Incentive (2.5%): BDT 0.00
Total Receivable: BDT 0.00
ট্রান্সফার ফি প্রাপকের টাকা থেকে কাটা হবে না। ফি থাকলে প্রেরকের অ্যাকাউন্ট থেকে পাঠানোর টাকার অতিরিক্ত হিসেবে কাটা হবে।
উদাহরণ: ১,০০০ SAR পাঠানোর ফি ২০ SAR হলে প্রেরকের অ্যাকাউন্ট থেকে মোট ১,০২০ SAR কাটা হবে।
🎁 ২.৫% প্রণোদনা:
ক্যালকুলেটরে ২.৫% প্রণোদনা আলাদাভাবে দেখানো হচ্ছে। প্রযোজ্যতার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করুন।

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা প্রয়োজন:
  • এক্সচেঞ্জ রেট যাচাই: ব্যাংকিং অ্যাপ (যেমন: Al Rajhi, STC Bank, urpay, Mobily Pay, tiqmo ইত্যাদি) বা মানি এক্সচেঞ্জ হাউজগুলোর রেট প্রতিনিয়ত ওঠানামা করে। তাই টাকা পাঠানোর ঠিক পূর্বমুহূর্তে রেট চেক করে নেওয়া ভালো।
  • সার্ভিস ফি ও চার্জ: বিভিন্ন মাধ্যম অনুযায়ী ট্রান্সফার ফি আলাদা হয়। কিছু ডিজিটাল ওয়ালেটে ফ্রি ট্রান্সফার অফার থাকে, আবার কোথাও নির্দিষ্ট পরিমাণ ফি কাটে। আমাদের এই ওয়েবসাইটে ব্যাংকিং অ্যাপস এর রেগুলার সার্ভিস ফি বা চার্জ উল্লেখ করা হয়েছে।
  • পেমেন্ট টাইপ বা পে-আউট অপশন: প্রাপক টাকা কীভাবে গ্রহণ করছেন (ব্যাংক একাউন্ট, বিকাশ/মোবাইল ওয়ালেট নাকি ক্যাশ পিকআপ)—তার ওপর ভিত্তি করে লেনদেনের গতি ও রেটে পার্থক্য হতে পারে।
  • সরকারি ২.৫% প্রণোদনা (Incentive): বৈধ ব্যাংকিং বা অফিশিয়াল চ্যানেলে রেমিটেন্স পাঠালে বাংলাদেশ সরকারের দেওয়া ২.৫% ক্যাশব্যাক/প্রণোদনা পাওয়া যায়।
  • লেনদেনের সময়সীমা: কিছু মাধ্যমে তাৎক্ষণিক (Instant) টাকা জমা হয়, আবার ব্যাংকিং চ্যানেলভেদে ১ থেকে ২ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। যদি কোন ব্যাংকিং অ্যাপস লেখা থাকে যে ১ থেকে ২ কর্ম দিবসের মধ্যে জমা হবে সেই সকল ট্রান্সফার ও অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে যায়। একই সাথে কোন ব্যাংকিং অ্যাপস এ ট্রান্সফার টাইম যদি ইনস্ট্যান্ট লেখা থাকে সেগুলো অনেক সময় কোন কারিগরের ত্রুটির কারণে দেরি হতে পারে। আমাদের এই ওয়েবসাইটে দেওয়া টাইম হচ্ছে সর্বোচ্চ ট্রান্সফার টাইম।
  • ট্রান্সফার চার্জের তারতম্য: কিছু মাধ্যম একদম অল্প পরিমাণ টাকা ট্রান্সফার ফি হিসেবে চার্জ করে, আবার কিছু ব্যাংক বা ডিজিটাল ওয়ালেট নির্দিষ্ট অ্যামাউন্ট বা অফারের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে (Zero Fee) টাকা পাঠানোর সুযোগ দেয়।
  • মোবাইল ব্যাংকিং সেবা (বিকাশ, নগদ, রকেট): আমাদের তালিকায় শুধুমাত্র বিকাশ উল্লেখ থাকলেও সৌদি আরবের অনেক ব্যাংকিং অ্যাপ থেকে বিকাশের পাশাপাশি নগদ (Nagad), রকেট (Rocket) ও অন্যান্য মোবাইল ওয়ালেটে সরাসরি টাকা পাঠানো যায়। সাধারণত বিকাশ, নগদ বা রকেটে পাঠানোর ক্ষেত্রে এক্সচেঞ্জ রেট একই থাকে, তবে অ্যাপ ও সার্ভিস প্রোভাইডার ভেদে রেট বা ফিতে আংশিক পরিবর্তন বা তারতম্য থাকতে পারে। যদি কোন ব্যাংক থেকে বিকাশ,নগদ বা রকেটে টাকা পাঠানোর এক্সচেঞ্জ রেট আলাদা থাকে তাহলে আমরা চেষ্টা করব সবগুলোকে আলাদা রাখতে। যদি আপনি কোন ব্যাংকের সাথে শুধুমাত্র বিকাশের নাম থাকে তাহলে বুঝতে পারবেন যে ওই ব্যাংক থেকে বিকাশ রকেট নগদ বা অন্য সকল মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিসের রেট একই আছে অথবা উক্ত ব্যাংক থেকে শুধুমাত্র বিকাশে ট্রান্সফার করা যায়।
  • সর্বশেষ রেট আপডেট ও সহায়তা: আমাদের পেজ ভিজিট করার পর অবশ্যই একদম উপরে থাকা "Last Updated" টাইমটি দেখে নেবেন, যাতে বুঝতে পারেন রেটটি কতক্ষণ আগে আপডেট করা হয়েছে। যদি কোনো ব্যাংকের রেটে সাময়িক অসামঞ্জস্য বা পরিবর্তন লক্ষ্য করেন, তবে অনুগ্রহ করে আমাদের helpshiftchannel@gmail.com ঠিকানায় ইমেইল করে জানান। আমরা দ্রুততম সময়ে সঠিক রেট আপডেট করে দেব। এমনিতে আমরা দৈনিক দুই থেকে তিনবার রেট আপডেট করে থাকি।
  • প্রাপকের তথ্য যুক্ত করার সময় বিশেষ সতর্কতা: যেকোনো ব্যাংকিং অ্যাপে নতুন বেনিফিশিয়ারি (টাকা পাওয়ার ব্যক্তির তথ্য) যুক্ত করার সময় একদম তাড়াহুড়ো করবেন না। প্রাপকের নাম (পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী), ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, ব্রাঞ্চ এবং রাউটিং নম্বর ইত্যাদি একদম সময় নিয়ে ভালোভাবে মিলিয়ে নিন। তথ্যে সামান্য ভুল হলেও টাকা ভুল অ্যাকাউন্টে চলে যেতে পারে কিংবা ব্যাংকে আটকে গিয়ে ফেরত আসতে দীর্ঘ সময় লেগে যেতে পারে।
  • সার্ভার ডাউন বা ব্যাংক ছুটির কথা মাথায় রাখা: বাংলাদেশ বা সৌদি আরবের সরকারি ছুটির দিনে (যেমন: শুক্রবার, শনিবার, সরকারি ছুটি বা ঈদ) ব্যাংক ট্রান্সফার প্রক্রিয়াকরণে কিছুটা সময় বেশি লাগতে পারে, তাই যেকোনো জরুরি প্রয়োজনে ছুটির আগেই টাকা পাঠানো বুদ্ধিমানের কাজ।
  • ট্রানজেকশন রসিদ ও রেফারেন্স নম্বর সংরক্ষণ করুন: রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর অবশ্যই লেনদেনের ডিজিটাল রসিদ (Receipt) এবং রেফারেন্স/ট্রানজেকশন নম্বরটি (Transaction ID/MTCN) নিজের কাছে স্ক্রিনশট বা পিডিএফ হিসেবে সেভ করে রাখুন। কোনো কারণে টাকা জমা হতে দেরি হলে বা ব্যাংক কিংবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করার প্রয়োজন পড়লে এই রেফারেন্স নম্বরটিই প্রমাণের কাজ করবে।
  • জরুরি তথ্য ও ডিসক্লেইমার: আমরা কোনো প্রকার মানি ট্রানজেকশন বা অর্থ স্থানান্তরের সাথে সরাসরি জড়িত নই এবং কোনো লেনদেন পরিচালনা করি না। এই প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র বিভিন্ন সৌদি ব্যাংকিং অ্যাপ ও এক্সচেঞ্জ হাউজের লাইভ এক্সচেঞ্জ রেট, সার্ভিস ফি এবং অফারসমূহ তুলনা করে প্রদর্শন করা, যাতে প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থের সর্বোচ্চ মান নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
  • কাস্টমার সাপোর্ট নম্বর সচল রাখা: যেকোনো সমস্যার মুখোমুখি হলে অ্যাপের ভেতর থাকা অফিশিয়াল কাস্টমার সাপোর্ট হেল্পলাইনে সাথে সাথে যোগাযোগ করে যেকোনো সমস্যার সমাধান পেতে পারেন।
  • ভবিষ্যৎ প্ল্যান ও তালিকা সংযোজন: প্রবাসী ভাইদের সুবিধার্থে আমরা আপাতত সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ব্যাংকিং অ্যাপগুলোর লাইভ আপডেট প্রদান করছি। সামনের দিনগুলোতে এখানে আরও নতুন নতুন বিশ্বস্ত ব্যাংকিং অ্যাপ ও ওয়ালেট যুক্ত করা হবে। খুব শীঘ্রই আমরা লাইভ রেট দেখার মোবাইল অ্যাপ নিয়ে আসবো। আপনার জানা মতে যদি প্রবাসীদের জন্য উপকারী অন্য কোনো জরুরি ব্যাংকিং অ্যাপ বাদ পড়ে থাকে, তবে দয়া করে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা তা যুক্ত করে দেব।
SAY NO TO
HUNDI
Choose Legal
Choose Secure
Send Money Through Legal Channels

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন

কোনো কিছু জানার বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করুন

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

নবীনতর পূর্বতন